সারাদেশ

নিখোঁজের তিন দিন পর ধানখেতে মিললো ব্যবসায়ীর লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর ধানখেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. পারভেজ। তিনি সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল্লাহ খোকনের ছেলে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একই উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার থেকে পারভেজ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন তাঁর ভাই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। যে স্থান থেকে পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ধানখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির গলা ও মুখে দড়ি প্যাঁচানো ছিল। মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মো. পারভেজের স্থানীয় জব্বার মাস্টার হাটে মিষ্টান্ন বিক্রির দোকান রয়েছে। গত শুক্রবার রাতে নিজের এ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে বের হন পারভেজ। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তার সন্ধান মিলছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক, পারিবারিক বা জমিসংক্রান্ত বিরোধের জেরে কেউ পারভেজকে হত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ...

সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্...

প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্ন...

পাকিস্থানে কি হচ্ছে ?

পাকিস্থানের রাজধানী ইসলামাবাদে আজ শুক্রবার বা আগামীকাল শনিবার ওয়াশিংটন ও তেহর...

সৎ থাকলে দেশ ছাড়তে হয় না: অনন্ত জলিল

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। বর্তমানে ব্যবসায়িক ব্য...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোর জেলার কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের দশ...

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ...

গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা