সারাদেশ

নওমুসলিম রবিউল পেলেন সহায়তা

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

‘নওমুসলিম রবিউলকে না খেয়েই রোজা রাখতে হচ্ছে’-এমন শিরোনামে গত ১৩ মার্চ একটি সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেই সংবাদের পর রবিউল পেয়েছেন সহায়তা। সোশ্যাল প্ল্যাটফর্মের বন্ধুদের থেকে অর্থ সংগ্রহ করে তাকে সহায়তা করেছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। আর এতেই রবিউলের মুখে ফুটেছে হাসি।

৬৫ বছর বয়সি রবিউল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরের অদূরে গোয়াইল বাড়ি মসজিদ সংলগ্ন রাস্তার পাশে টং দোকানে থাকেন।

সংবাদটি সমাজকর্মী মামুন বিশ্বাসের দৃষ্টিগোচর হলে তিনি রবিউলের খোঁজ নেন। সোমবার (১৭ মার্চ) দুপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সের শপিং মলে নিয়ে যান। সেখানে কেনাকাটাসহ প্রায় ৫০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয় এ নওমুসলিমের হাতে।

মামুন বিশ্বাস বলেন, ‘হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকারী রবিউলের অসহায়ত্বের কথা একটি দৈনিকের মাধ্যমে জানতে পারি। পরে দেশি-বিদেশি ফেসবুক বন্ধুদের কাছ থেকে মোট ৪৭ হাজার ৩০০ টাকা উঠে। সেই টাকায় রবিউলকে দুটি পাঞ্জাবি, ফতুয়া, জুতা, লুঙ্গিসহ খাদ্যদ্রব্য কিনে দেওয়া হয়।

রবিউল ইসলাম বলেন, ‘খাবার, নতুন পোশাক ও নদগ অর্থ পেয়ে অনেক খুশি হয়েছি। মনে হচ্ছে, আজ আমার ঈদের দিন। জীবনের শেষ ইচ্ছে, যদি পবিত্র হজ পালন করতে পারতাম।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা