সংগৃহিত
অপরাধ

ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় ধর্ষণ মামলায় সজিব কুমার বর্মন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আটক সজিব কুমার বর্মন গাইবান্ধার সাঘাটা উপজেলার ধর্ষণ মামলার আসামি।

সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সজিব কুমার বর্মন গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাইটের সিসি ব্লক তৈরির কাজের দেখাশোনা করতো। সিসি ব্লকের পাশে ভিকটিমের বাড়ি হওয়ায় সে মাঝে মধ্যে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করতো। একপর্যায়ে ভিকটিমের সাথে সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ২৪ এপ্রিল সজিব ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে একটি বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিম চিৎকার করলে সজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ভিকটিমের সাথে বিয়ের মাধ্যমে মিমাংসার করার কথা বললে রাজি না হয়ে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভিকটিমের মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেন।

এর আগে রোববার (২৬ মে) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা থেকে সজিব কুমার বর্মনকে গ্রেফতার করা হয়। সজিব কুমার পীরগাছা উপজেলার পরেশ চন্দ্র বর্মনের ছেলে। তাকে গাইবান্ধার সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ কর্মী আসাদুল

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আসাদুল হক (৩৫) না...

এটাই বোধ হয় আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় কম দেওয়া হয়েছে উল্লেখ করে ঠাক...

গণভোট ও নির্বাচন সচেতনতায় বান্দরবানে ট্রাক সংগীত উদ্বোধন

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, ভোটারদের সচেতন ও উদ্বু...

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট...

ভারত-আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাই না: লক্ষ্মীপুরে মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা