ছবি: প্রতিবেদক
অপরাধ

তুরাগে নিখোঁজের ৪ মাস পর পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার

আলী হোসেন শ্যামল

রাজধানীর তুরাগে নিখোঁজের ৪ মাস পর এক পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। আনারুল হোসেন শিকদার নামে এক পরিবহন ব্যবসায়ীকে হত্যার পর তার লাশ পুঁতে রাখা হয় তুরাগের নিজ বাস ডিপোতেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক ও নিরাপত্তাকর্মীর হাতে ব্যবসায়ী আনারুল নির্মমভাবে খুন হয়েছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি নিখোঁজের পরদিন রাজধানীর তুরাগ থানায় জিডি করেন আনারুল হোসেনের পরিবারের সদস্যরা। এর পর তদন্তে নামে পুলিশ। দীর্ঘ চার মাস তদন্তের পর সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করে তারা। পরে তাদের দেখানো স্থান থেকে আনারুলের লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলো– সবুজ, শাকিল ও কালাম। তিনজনই রাইদা পরিবহনের বাসচালক। শনিবার রাতে সবুজকে প্রথমে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যে শাকিল ও কালামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত আনারুল শিকদারের গ্রামের বাড়ি বরিশাল সদরে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে দীর্ঘদিন বসবাস করতেন। সম্প্রতি পাওনাদার থেকে টাকা সংগ্রহ করে আবদুল্লাহপুরে নিজের জমিতে বাড়ি করার প্রস্তুতি নিচ্ছিলেন। উত্তরা ৭ নম্বর সেক্টরে প্রাইভেটকারের শোরুম ছিল আনারুলের।

তবে ছয় বছর আগে ছেলে শিমুল হোসেন শিকদার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ভুয়া কাগজপত্র তৈরি করে শোরুমটি দখল করে নেয় ব্যবসায়িক পার্টনার। শোরুম থেকে কিছু গাড়ি উদ্ধার করে সেগুলো ভাড়া ও কিস্তিতে বিক্রি করে চলছিলেন আনারুল। এক পর্যায়ে তিনি তুরাগ দিয়াবাড়ী এলাকায় বাসের ডিপো দেন। সেখানে শুরুতে কিছু গাড়ি ভাড়ায় রাখতেন। পরে নিজেই কয়েকটি গাড়ি কিনে রাইদা কোম্পানিকে ভাড়া দিয়েছিলেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, মালিককে হত্যা করার পরও আসামিরা স্বাভাবিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছিল। পালিয়ে না যাওয়ায় তাদের সন্দেহের তালিকায় আনা হয়নি। তবে গত কয়েক দিন সবুজের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয় তদন্ত-সংশ্লিষ্টদের। এক পর্যায়ে সবুজসহ তিনজনই পালিয়ে যায়। এর পর শনিবার রাতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর হত্যা রহস্যের জট খোলে।

নিহতের ভাতিজা তানভির শিকদার জানান, নিখোঁজের পর থেকে আমাদের সন্দেহ হয় ডিপো নিয়ে। একাধিকবার নিরাপত্তাকর্মী আসাদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে জানায়, ঘটনার দিন সকালে তার কাছ থেকে কিস্তির ৩১ হাজার টাকা নিয়ে বেরিয়ে যান চাচা। এর বাইরে সে আর কিছু জানে না। সম্প্রতি আসাদুল্লাহও পালিয়ে গেছে।

তানভির শিকদার বলেন, ঘটনার কদিন আগে চাচা আমাকে জানান, সবুজের কাছে আট লাখ টাকা ও ডিপোর নিরাপত্তাকর্মী আসাদুল্লাহর কাছে বাস বিক্রির ১৮ লাখ টাকা নিয়ে ঝামেলা হচ্ছে। তারা ঠিকমতো কিস্তি দিতে পারছে না। এ নিয়েই আসাদুল্লাহ ও সবুজ পরিকল্পিতভাবে চাচাকে হত্যা করেছে। পরিকল্পনার অংশ হিসেবে আসাদুল্লাহ তার গ্রামের বাড়ি রংপুর থেকে কয়েকজন নিয়ে আসে।

তানভির বলেন, ১৮ জানুয়ারি কিস্তি দেওয়ার কথা ছিল। তবে আগের রাতে ফোন করে চাচাকে কিস্তি নিতে ডিপোতে ডাকা হয়। সেখানে গেলে তাদের সঙ্গে চাচার বচসা হয়। পরে চাচা নির্ধারিত সময়ে টাকা দিতে না পারলে গাড়ি নিয়ে নেবেন এবং টাকাও ফেরত দেবেন না বলে জানান। এর পরই তাঁকে খুন করে ডিপোতে পুঁতে রাখে আসামিরা।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

বিল ও রিচার্জে ৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ

জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ এবং গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশো...

ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেকে

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

এসএসসি ফলে ধস, ১৯ বছরের সর্বনিম্ন পাসের হার; গণিত-ইংরেজিতে বিপর্যয়

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমা...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা