জাতীয়

ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ডিসেম্বরে ভোটের তারিখ ধরে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

জাতীয় নির্বাচনের ব্যাপারে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ডিসেম্বরকে ধরে প্রস্তুতি নিচ্ছি।’

জানুয়ারি মাসের মাঝামাঝি নিড অ্যাসেসমেন্ট টিম এসেছিল উল্লেখ করে ইসি আবুল ফজল বলেন, ভোটার তালিকা, শিক্ষাসহ, নানা বিষয়ে তারা সহায়তা দিতে আগ্রহী। নির্বাচনের সময় ইসির হাতে নয়। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না, যা নির্বাচনকে বাধাগ্রস্ত করে।’

এ সময় তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। স্থানীয় নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তিত নয় ইসি। তবে যদি সরকার আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, সেটা করবে ইসি। সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব।’

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলেন বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে ইউএনডিপি।

এর আগে আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতদের এ বৈঠকে আলোচনা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা