সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ট্রাকচাপায় ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১০ সেপ্টম্বর) দুপুরে উপজেলা হরিণহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হরিণহাটি এলাকায় মহাসড়ক পারাপারের সময় দুই পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। পরে নিহতের খবর ছড়িয়ে পড়লে আশেপাশে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসে। শ্রমিকরা ওই ঘাতক ট্রাকে আগুন জ্বালিয়ে দেন। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকের চালককে আটক করে রাখেন গার্মেন্টস শ্রমিকরা। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতের ঘটনায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এবং ঘাতক ট্রাককে আগুন দিয়েছে। তবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা