আটক দুই মাদক কারবারি। ছবি: বিজিবির সৌজন্য
অপরাধ
টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ক্যারেঙ্গাঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার আমির আলীর ছেলে মো. আক্তার (২৪) এবং ক্যারেঙ্গাঘোনা এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. সিফাত (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। এসময় বিআরএম-১৮ পিলার থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে সীমান্ত অতিক্রম করে চারজনকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দু’জনকে আটক করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, উদ্ধার করা ইয়াবা ও আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে টহল জোরদার করা হয়েছে এবং পলাতক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা