আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন: যাচ্ছেন না জিনপিংও

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিচ্ছেন না। ক্রেমলিন আগেই এ তথ্য নিশ্চিত করেছে। পুতিনের পথ ধরেই সম্মেলন এড়িয়ে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। তবে জিনপিংয়ের জায়গায় সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। বছরজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে নানা বৈঠক হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ মূল সম্মেলন।

সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

যোগ দেয়ার কথা ছিল চীনা প্রেসিডেন্ট জিনপিংয়েরও। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন। এ সম্পর্কে অবগত ভারত ও চীনের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯বাংলা বলেছে, চলতি সপ্তাহেই চীন নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে নিজেদের অংশ বলে দাবি করেছে বেইজিং। এরপরই জিনপিংয়ের ভারতে আসা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সংশয়ই সত্যি হতে হলো।

দুই ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং জি-২০ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্স বলছে, এই দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্ব পালনরত কূটনীতিক ও অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।

ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না। তার বদলে যোগ দেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

উত্তেজনার মাঝে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভ...

এত ফরোয়ার্ড, তবুও কেন স্ট্রাইকার চাই বার্সার?

লামিনে ইয়ামাল, রাফায়েল রাফিনিয়া, দানি অলমো, ফেররান তোরেস ও ফারমিন লোপেজদের...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

রোমান্টিক ছবিতে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই দর্শকদের বাড়তি উচ্ছ...

ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা

ঢালিউড তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার নানা মুহূর্ত প্রায়ই সামাজিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা