সারাদেশ

‘জিতবে এবার নৌকা’ গানে নাচলো ছাত্রীরা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সংগীত ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা. গানের সঙ্গে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ফাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ২১ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়। বিষয়টি তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত রবিবার (২৬ জানুয়ারি) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে ছাত্রীরা। আর অনুষ্ঠানের মাইকে বাজছে গান- কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।

প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে, এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা ভিডিওয়ের অংশ বিশেষ। ঘটনার পাঁচদিন পরে আল আমীন অন্তর নামে এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম ওই অনুষ্ঠানের ভিডিওর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল। এসময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মাইকের ওই গানটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি ভুলে হয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘তবে আমাদের প্রশ্ন, ওই ভিডিওটি ধারণ করল কে, আর সেটি প্রচারই বা কে করলো? এ বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রবিবারের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে। তখনই বিষয়টি পরিস্কার জানা যাবে সবকিছু।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা