ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার পলাতক আসামি কুহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গ্রেপ্তারকৃত আসামির নাম কুহিনুর সওদাগর ওরফে কুহিন (৩৫)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত কুহিন আজমিরগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি কুহিনুর সওদাগরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

সমান গোল, তবু গোল্ডেন বুটের লড়াইয়ে কেন মেসির ওপরে এমবাপ্পে

চলমান আসর নকআউট পর্বে প্রবেশের সঙ্গে সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইও জমে উঠেছে...

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে লুকাস পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রা...

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ

কৃষকদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্ত...

জয়পুরহাটে শিশুধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা...

সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা