ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে চাঁদা দাবি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে চাঁদা দাবির ঘটনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. দিদারকে (৩৬) গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানায়, মামলার বাদী আহাম্মদ ছফা (৪৫) গত পাঁচ বছর ধরে পাঁচলাইশ থানাধীন হামজারবাগের জিলানী লেইনে নুর মোহাম্মদ গংদের মালিকানাধীন নির্মাণাধীন ‘হোসাইন টাওয়ার’ ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অনুযায়ী, মো. দিদার, ইউনুছ (৪২), সাজ্জাদ (৪০) ও অজ্ঞাতনামা আরও ৫–৬ জন কয়েকদিন ধরে ভবনটির নির্মাণকাজ চালু রাখতে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে কেয়ারটেকারের অনুপস্থিতিতে অভিযুক্তরা ভবনের অষ্টম তলায় অনধিকার প্রবেশ করে। সেখানে তারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক ইফাজ ও শ্রমিকদের গালিগালাজ ও মারধর করে আহত করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণভয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার শ্রমিকদের সাপ্তাহিক খোরাকির ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত একটি আইফোন ১০ এক্স ফোন তুলে দেন। এরপরও চাঁদার দাবি পূরণ না হলে নির্মাণকাজ বন্ধসহ বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কেয়ারটেকার আহাম্মদ ছফার লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের একপর্যায়ে পুলিশ প্রধান অভিযুক্ত মো. দিদারকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মুরাদপুর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমারবাঙলা/এনইউচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা