রাজনীতি

খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত তারিখ ৫ মে’র পরিবর্তে তিনি আগামী ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে ঢাকায় ফিরবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তার দেশে ফেরার তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবির খান আরো জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন। এ যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

প্রায় পাঁচ মাস আগে, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বরাদ্দ দেন, যার মাধ্যমে তিনি লন্ডনে যান।

সেখানে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে স্থানান্তরিত হন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

পেরুতে বিমান দুর্ঘটনায় নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিখ্যাত নাজকা লাইনস পরিদর্শনে যাওয়া একটি যাত্রীবা...

গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহের বিশ্রামে অভিনেত্রী

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানা শুটিংয়ের স...

আমলাতান্ত্রিক জটিলতার যাঁতাকলে নির্বাচন কর্মকর্তারা

পদোন্নতি ও গ্রেড উন্নীতকরণের প্রস্তাব চারবার প্রত্যাখ্যান, ২১ বছর একই...

এক শর্তে ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প

ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে কি ক্ষতি হয়?

গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে শিশুর ক্ষতি হয় কি না—এ নিয়ে হবু মায...

লাইফস্টাইল
বিনোদন
খেলা