ছবি: সংগৃহীত
খেলা

ক্ষমা চেয়ে গদি বাঁচালেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে টানা চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান জিয়ান্নি ইনফান্তিনো। তবে নির্বাচন সামনে রেখেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে তার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছিল। বিশ্বকাপের মুনাফার একটি অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। এ পরিকল্পনায় সদস্য দেশগুলোকেও লভ্যাংশ দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু ব্যাপক সমালোচনা ও তার পদত্যাগের দাবির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

এই বিতর্ককে ঘিরে সৃষ্ট সংকটের পর ফিফা আনুষ্ঠানিকভাবে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা সভাপতি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফলে অভিশংসনের সম্ভাবনা থেকে আপাতত রক্ষা পেলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির এই প্রধান।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়, মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। একই সঙ্গে সাম্প্রতিক বিতর্কিত প্রস্তাবের ক্ষেত্রে প্রক্রিয়াগত ভুল হয়েছে বলে স্বীকার করা হয়েছে। ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

গ্রাফস্ট্রমের এই অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এর আগে কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে তিনি গত সপ্তাহের ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেছিলেন এবং ইনফান্তিনোর পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে সর্বশেষ ফিফা জানিয়েছে, ইনফান্তিনোও মহাসচিবের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, বিশ্বকাপের বাণিজ্যিকীকরণের পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসার বিষয়টি স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, এফএফই প্রস্তাবটি ‘সম্পূর্ণভাবে বাতিল’ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

অন্যদিকে, ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’ ফিফার শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছে। সংগঠনটির সদস্যদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ রয়েছে। তাদের মতে, এফএফই প্রস্তাব ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি ফিফার পরিচালনা পদ্ধতি, অভ্যন্তরীণ সংস্কৃতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

সংগঠনটি আরও বলেছে, ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে সব অংশীজনের আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করতে এখন আগের যেকোনো সময়ের তুলনায় ফিফার শাসনব্যবস্থার সংস্কার জরুরি। একই সঙ্গে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনার বিরোধিতা করে তারা জানিয়েছে, ফিফাকে আর একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না, যা বিশ্ব ফুটবলের ভারসাম্য নষ্ট করে। প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত ফিফার নতুন কোনো প্রতিযোগিতা চালু বা বিদ্যমান প্রতিযোগিতা সম্প্রসারণের প্রস্তাবও তারা সমর্থন করবে না।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা