খেলা

ক্লাব কিনলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দল ছাড়লেও ক্রিকেটেই থাকবেন তামিম ইকবাল খান। খেলোয়াড় হিসেবে আরো এক মৌসুম দেখা যেতে পারে তাকে। খেলা ছাড়ার আগে নিজেকে সংগঠক হিসেবে গড়ে তুলতে চান। ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে সে প্রক্রিয়ায় বেশ খানিকটা এগিয়ে গেছেন ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তিনি।

বিপিএলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্রিকেট সংগঠক হওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন তামিম। তিনি বলেছিলেন, রাজনীতি নয়, ক্রিকেট নিয়ে থাকতে চান। ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া তারই প্রথম পদক্ষেপ।

উল্লেখ্য, গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

ঢাকা প্রিমিয়ার লিগে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কোচ বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তামিম জানান, ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তিনি থাকছেন সহসভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর আনুষ্ঠানিক প্রকাশ করা হবে বলে জানান তামিম। সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানায় থাকা ২৩টি ক্লাবের মালিকানা পেতে চেষ্টা করছেন কেউ কেউ। তামিম-মিজান সে পথে না গিয়ে টাকা বিনিয়োগ করে ক্লাবের মালিকানা কিনেছেন বেক্সিমকো স্পোর্টসের কাছ থেকে।

জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘খুবই ভালো উদ্যোগ, একজন ক্রিকেটার ক্লাব সংগঠক হচ্ছেন। তিনি নিজের অর্থ বিনিয়োগ করছেন। একজন ক্রিকেটারের হাতে ক্লাবের মালিকানা থাকলে ভালো। তবে কাজ করতে চাইলে জেলা বা বিভাগে সম্পৃক্ত হলে উত্তম। জেলা পর্যায়ে কাজের ক্ষেত্র বেশি থাকে। কে কোথায় সংগঠক হবে, এটা ব্যক্তিগত পছন্দ। আমি তামিমকে অভিনন্দন জানাই, ক্লাবে সংগঠক হিসেবে সম্পৃক্ত হওয়ায়।’

তামিমের আগে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সাকিব আল হাসান। মোহামেডান ক্লাবের সদস্য তিনি। বিসিবির নির্বাচন সামনে রেখে আরো অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন। কারণ, এ বছর অক্টোবরে বিসিবির নির্বাচন। পরিচালক পদে নির্বাচন না করলেও কাউন্সিলর হওয়ার সুযোগ তো থাকেই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা