ছবি: সংগৃহীত
সারাদেশ

কুলাউড়ার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শুকুরাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় তিনি তাঁর গৃহপালিত পশুটিকে খেতে ঘাস খাওয়াচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দ শোনার পর শুকুরাম দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। বিএসএফের গুলিতে তার পেট ঝাঁজরা হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা শাহাজান কবির জানান, শুকুরাম গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত এলাকা থেকে দৌড়ে এসে মাটিতে পড়ে যায়। তারা তাকে পানি খাওয়ালে তখনও সে জীবিত ছিল। পরে গাড়িতে করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে।

শাহাজান আরও জানান, নিহত শুকুরাম ঢাকার একটি কোম্পানিতে চাকরিরত ছিলেন। প্রায় ১৫–২০ দিন আগে তিনি ছুটিতে বাড়িতে এসে পরিবারের কৃষিকাজে সহায়তা করছিলেন।

কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পৌঁছানোর আগেই যুবকটি মৃত্যু হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভারতীয় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং নিহত হয়েছে। তার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে বাংলাদেশের নারী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হি...

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত বসে থাকবে না: অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি

নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বল...

মনোহরদীতে নদীর জমি থেকে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রলি ও ব্যাটারি জব্দ

নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্...

৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্...

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও তরিকুল...

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা