গ্রেফতার ইউপি সদস্য সায়েম
সারাদেশ
ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলা: ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মো. সায়েম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) বুধবার রাত ৮টার দিকে পৌরসদরের মুন্সেফবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সায়েম শোভনদন্ডী ইউনিয়নের বলির বাড়ির আবু সৈয়দ দফাদারের ছেলে। তিনি শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য।

২০২৪ সালের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সায়েমের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ছাত্র-জনতার ওপর হামলার সম্পৃক্ততার প্রমাণ মেলে।

পুলিশ জানায়, সায়েম বুধবার রাত ৮টায় মুন্সেফবাজার এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সরাসরি সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইউপি সদস্য সায়েমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা