গ্রেফতার চক্রের সদস্য রবিউল হাসান
সারাদেশ
কর্ণফুলী নদীতে এই ডাকাতির ঘটনা ঘটে

চট্টগ্রামে ডাকাতি: চক্রের সদস্য কুমিল্লায় গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ সংঘটিত ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮) কে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ কুমিল্লার যৌথ দল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

রুবেল প্রকাশ রবিউল হাসান, লক্ষীপুর জেলার রামগতি থানাধীন মোহাম্মদপুর বাজারের আব্দুল মমিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় দায়ের হওয়া ১৭ মামলায় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান। তাকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক ৮টায় র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর সমন্বিত আভিযানিক দল চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল প্রকাশ রবিউল হাসান গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব কর্মকর্তারা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা