আন্তর্জাতিক

কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ (বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত চার বছরের মধ্যে বুধবার দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক হয়। কিমের রাশিয়া সফরে অনুষ্ঠিত বৈঠকের পরই পুতিনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানান তিনি।

গত মঙ্গলবার সকালে কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় প্রবেশ করেন। এর পরদিন ৭০ বছর বয়সী পুতিন এবং ৩৯ বছর বয়সী কিম তাদের মন্ত্রীদের সাথে নিয়ে পরবর্তী কয়েক ঘণ্টা বৈঠক করেন। এর পর বৈশ্বিক নানা ইস্যু ও একে অপরকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর ‘সুবিধাজনক সময়ে’ পুতিনকে উত্তর কোরিয়ায় সফরের আমন্ত্রণ জানান কিম।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, রুশ প্রেসিডেন্ট আনন্দের সঙ্গে আমন্ত্রণটি গ্রহণ করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার ইচ্ছা পুনর্নিশ্চিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার আর্টিলারি শেল পেতে আগ্রহী। বিপরীতে পিয়ংইয়ংয়ের প্রয়োজন খাদ্য সরবরাহ, জ্বালানি এবং আধুনিক সামরিক প্রযুক্তি।

তবে ক্রেমলিন এবং উত্তর কোরিয়া কোনো অস্ত্র চুক্তির বিষয় নিশ্চিত করেনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে যে, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র সংক্রান্ত যে কোনো চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে লঙ্ঘন করবে। সেই সঙ্গে এই উদ্যোগ উভয় দেশের উপর আরও নিষেধাজ্ঞা ডেকে নিয়ে আসতে পারে।

এবি/ও

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা