সংগৃহীত
বিনোদন

কার বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন?

বিনোদন প্রতিবেদক

শোবিজ অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত দু-এক দিনে সব ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা জেনে গেছেন― কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী।

মেহজাবীনের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই যেমন নানা আলোচনা ও চর্চা শুরু হয়েছে, একইসঙ্গে ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই বিয়ের দাওয়াত পাওয়ার জন্য করছেন অপেক্ষা। সহকর্মীদের নেমন্তন্নের অপেক্ষা থাকলেও শুভ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা। তবে কাউকে নিরাশ করেননি এ তারকা অভিনেত্রী।

আলোচিত এ অভিনেত্রী সবাইকে বিয়ের দাওয়াত করেছেন।

প্রশ্ন হচ্ছে― কার বিয়েতে দাওয়াত করেছেন তিনি? ‘অর্পা’র বিয়েতে সবাইকে দাওয়াত জানিয়েছেন এ তারকা।

প্রথমে কিছুটা অবাক লাগলেও এটিই সত্য। তবে কে এই অর্পা? মূলত অর্পাই মেহজাবীন, আবার মেহজাবীনই অর্পা। একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘নীল সুখ’ নামের একটি সিনেমা চলছে। এ সিনেমায় অর্পা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বরের নাম মারুফ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘নীল সুখ’র উদ্বোধনী প্রদর্শনী শুরু হওয়ার সময় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটি সবাইকে দেখার দাওয়াত করেন মেহজাবীন।

এদিন সন্ধ্যা সোয়া ৬টায় ফেসবুকে এ অভিনেত্রী এক স্ট্যাটাসে লেখেন, অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে।

ভিকি জাহেদের পরিচালনায় ‘নীল সুখ’-এ মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধেছেন ফররুখ আহমেদ রেহান। কিছুদিন আগে ‘প্রিয় মালতী’ সিনেমায় দেখা গেছে মেহজাবীনকে।
এদিকে গত কয়েকদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের খবর ছড়িয়ে বেড়াচ্ছে। যদিও দীর্ঘদিন ধরেই দু’জনার মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের গায়েহলুদ অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বিষয়টি মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন। তবে ঠিক কবে বা কোথায় বিয়ে, কখন কোন অনুষ্ঠান― এ ব্যাপারে কিছুই জানাতে চাননি তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা