ছবি: সংগৃহীত
অপরাধ

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার সিগারেট জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে সীমান্ত চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংঘবদ্ধ পাচারকারী চক্রের ফেলে যাওয়া ৩৬ হাজার ২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, জব্দকৃত সিগারেটের মোট বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এর মধ্যে রয়েছে—
ওরিস: ৩,৫০০ প্যাকেট
ইজি লাইট: ১৫,২৩০ প্যাকেট
প্যাট্রন: ১৭,৫০০ প্যাকেট

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি–ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী পাহাড়ি পথে পালিয়ে যায়।

অভিযান প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন,সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।জব্দকৃত সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।স্থানীয়রা জানান, বিজিবির এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা