গ্রেপ্তার চক্রের ৫ সদস্য
অপরাধ
গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান

চট্টগ্রামে প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগর এলাকায় সক্রিয় একটি প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)। প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

ডিবি–পশ্চিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে টিম–৪১ গত ৯ ডিসেম্বর নগরের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হিরন (৩৫), মোহাম্মদ আনিস (৪২), মো. সাদেকুর (৫৫), মো. আমির হোসেন (৪৫) এবং শিবু দাশ (৩৩)। পুলিশ বলছে, এদের মধ্যে হিরনকে চক্রের প্রধান হিসেবে শনাক্ত করা হয়েছে।

ডিবি জানায়, চক্রটি সিএনজি অটোরিকশা ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় ঘুরে ঘুরে সহজ-সরল মানুষদের টার্গেট করত। কখনও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, কখনও বিনিয়োগে লাভের প্রতিশ্রুতি দিয়ে কিংবা অন্যভাবে প্রতারণার ফাঁদ পেতে তারা টাকা হাতিয়ে নিত। সাম্প্রতিক এক ঘটনায় একজন ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা আদায়ের পর ফেরত না দিয়ে চক্রটি গা–ঢাকা দেয়। ঘটনাটি ডবলমুরিং থানা-পুলিশকে লিখিতভাবে জানালে ডিবি অভিযান শুরু করে।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, “গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে প্রতারণা করত। তারা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। বেশ কয়েকজন ভুক্তভোগী ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছেন। প্রয়োজন হলে অতিরিক্ত মামলা যুক্ত হতে পারে।”

পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা সিএনজি অটোরিকশা ও টাকা আদালতের মাধ্যমে ভুক্তভোগীর নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা