বিনোদন

কমেডি চরিত্রে কাজ করা বেশ কঠিন: তৃপ্তি

বিনোদন ডেস্ক

'অ্যানিমেল' দিয়ে শুরু। 'ব্যাড নিউজ' ছবি দিয়ে আবারও সাহসী ভূমিকায়, আর বোল্ড অবতারে ধরা দিয়ে সবার নজরে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু সেই সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কটাক্ষের মুখেও পড়েন তিনি। আর শুনতে হয়-এখন হটনেস বা যৌনতার প্রতীক হিসেবে ছবিতে ব্যবহার করা হয়। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কের বিষয়ে কথা বলেছেন তৃপ্তি দিমরি।

অভিনেত্রী জানিয়েছেন, যখন তার কোনো চরিত্র ভালো লাগে, তখন তিনি সবসময় চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। আর তার কাজ যে সবার ভালো লাগবে, এমন কোনো কথা নেই। আর সেটি নিয়ে তার কোনো আপত্তিও নেই।

তৃপ্তি বলেন, যে কেউ তার কাজের প্রশংসা করবেন, আবার কেউ করবেন না। কিন্তু তিনি তার নিজের কাছে, নিজে কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেন এবং যেটি সঠিক বলে মনে করেন, সেটিই করেন বলে জানান অভিনেত্রী।

তৃপ্তি আরও বলেন, তিনি অ্যানিমেল ছবির জোয়ার চরিত্র করতে রাজি হয়েছেন। কারণ তিনি এমন এক চরিত্র সেই সময় করতে চেয়েছিলেন, যেটি তিনি তার আগে কখনই করেননি।

তিনি এদিন ভিকির সঙ্গে বিদ্যা কা ও ওয়ালা ভিডিও করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়েছেন, সেই কথাও বলেছেন। অভিনেত্রী বলেন, কমেডি ধরনের কাজ করা বেশ কঠিন, বিশেষ করে তার জন্য। তিনি বলেন, আমি এমন চরিত্র বাছে নেই, যেটি আমাকে উন্নতি করতেও সাহায্য করবে। আবার তাকে তার কমফোর্ট জোন থেকেও বের করবে।

কিন্তু তৃপ্তি কি কিছু ক্ষেত্রে বেছে যৌন উত্তেজক চরিত্র করছেন?-এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, 'অ্যানিমেল' ছবির পরই তাকে 'ব্যাড নিউজ' ছবিতে দেখে উসকেছে এই বিতর্ক। তিনি বলেন, আমি এতকিছু ভেবে কাজ করিনি। আমি চেয়েছি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে। আর সেটির জন্য তার যে চরিত্র ভালো লাগে সেটিই বাছেন।

উল্লেখ্র, অভিনেত্রী তৃপ্তি দিমরির আগামীতে আশিকি-৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি হচ্ছে না। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ছবির পরিচালক অনুরাগ বসু।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা