সংগৃহিত
খেলা

এশিয়া কাপের আয়োজক থেকে বাদ ভারত-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ আয়োজকদের তালিকায় বারবারই এগিয়ে থাকে ভারত ও পাকিস্তান। কিন্তু দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ এতোটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে যে, টুর্নামেন্টের সামনের আসরগুলোর আয়োজকের তালিকা থেকে বাদ পড়তে পারে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

এশিয়া কাপ নিয়ে নতুন সিদ্ধান্তে আসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী মাসে পরবর্তী চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব নিয়ে বিড করার পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি। সেখানেই আয়োজক নির্ধারণ নিয়েও হয়েছে সিদ্ধান্ত।

ক্রিকবাজের ভাষ্যমতে, চার অথবা আট বছর মেয়াদী এই চুক্তির আওতায় রয়েছে এশিয়া কাপের চারটি আসর। যার দুটি হবে ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ফরম্যাটে। তাতে আয়োজক হিসেবে ভারত-পাকিস্তানের নাম বাতিলের খাতায় পড়তে যাচ্ছে বলে জানিয়েছে তারা।

সবশেষ এশিয়া কাপে আয়োজনে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বেশ প্রভাব ফেলেছে বলেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি। এমনিতে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় হলো। দুই দলের সাক্ষাতের একমাত্র সুযোগ আইসিসি বা এসিসির কোনো আসর।

২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাবে ভারত, এমন আশ্বাস দেওয়ায় গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। এর আগে ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কের কারণে সবশেষ এশিয়া কাপেও প্রভাব পড়েছে। তাই ভবিষ্যতে এশিয়া কাপ দুই দেশের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হচ্ছে।

এসিসি জানিয়েছে, বির্তক এড়াতে ভারত-পাকিস্তানকে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায়। যার ফলে স্বাগতিকদের তালিকায় নাম এসেছে চার দেশের। বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হওয়ার কথা রয়েছে পরের চার আসর। বিডে অংশ নিলে বাংলাদেশের সামনে রয়েছে একক আয়োজক হওয়ার সুযোগ।

এশিয়া কাপের সামনের আসরগুলো থেকে বেশ ভালো অঙ্কের অর্থ আয়ের দিকে মনোযোগ দিয়েছে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এশিয়া কাপের পরের চারটি আসরের জন্য মিডিয়া স্বত্ব চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। এবার তা আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা