সারাদেশ

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রাম, প্রতিনিধি


কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এলাকায় বসতভিটার পাশ ঘেঁষে গভীর গর্ত করে পুকুরের মাটি কাটার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এতে বসতভিটার একাংশ ধসে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ছক্কু মিয়া। এ ঘটনায় তিনি উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত মেহের আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও আব্দুর রাজ্জাক (৪৫)।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ছক্কু মিয়ার বসতভিটার পাশেই অভিযুক্তদের একটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বসতভিটার সীমানা ঘেঁষে গভীর গর্ত করে পুকুর থেকে মাটি উত্তোলন করে আসছেন। এতে বসতভিটার একাংশ ধসে পুকুরে পড়ে যায়। একাধিকবার নিষেধ করা হলেও তারা মাটি কাটা বন্ধ না করে আরও গভীরভাবে মাটি উত্তোলন করেন। ফলে বসতভিটাসহ বাড়ির অংশবিশেষ ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১৮ জুন সকাল প্রায় ১০টার দিকে অভিযুক্তরা পুনরায় পুকুরের পাড় থেকে মাটি কাটতে শুরু করলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ সময় প্রতিবাদ জানালে তারা ছক্কু মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ছক্কু মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমান বলেন, ছক্কু মিয়ার বাড়ির একটি অংশ এখনো তাদের সীমানার মধ্যে রয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তা তারা মেনে নিয়েছেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপ...

বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক, আবেদন যেভাবে

ছেঁড়া-ফাটা নোট, জাল ও খুচরা টাকার সংকট কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে...

খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা