আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরকে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শনিবার সন্ধ্যায় (ইসরায়েলি সামরিক বাহিনীর) পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল (রেজি.) ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন।’

জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হলেন। হালেভি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিন পর গত ২১ জানুয়ারি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন।

৫৯ বছর বয়সি জামির ২০২৩ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হালেভির কাছে শীর্ষ পদ হারানোর পর তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। জামির ২০২১ সাল পর্যন্ত ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি গাজার জন্য নিযুক্ত সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবে জামির গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী আক্রমণাত্মক সুড়ঙ্গগুলোকে ধ্বংসের চেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।

প্রসঙ্গতম, হালেভির ঘোষণার কিছুক্ষণ পরেই, ২০২৩ সালে সামরিক বাহিনীর ব্যর্থতার জন্য দক্ষিণ কমান্ডের যুদ্ধকালীন প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা