আন্তর্জাতিক

ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির তৃতীয় পর্যায়ে গাজায় আটক এক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাবালিয়া শরণার্থী শিবিরে তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

হামাসের মুক্তি দেওয়া এই নারী সেনার নাম আগাম বার্গার। মুক্তি দেওয়ার পর তিনি সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে উঠেন। এর পর রেড ক্রসের গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন।

বৃহস্পতিবার মোট আটজন বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। এদের মধ্যে পাঁচজন থাই নাগরিক এবং তিন জন ইসরায়েলি। বিনিময়ে ১১০ ফিলিস্তিনি মুক্তি পাবে ইসরায়েলি কারাগার থেকে।

এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) হামাস গাজায় বন্দি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। আর এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় বহু বিদেশি শ্রমিকসহ ২৫০ জনের বেশি ইসরায়েলি নাগরিক ও সেনাসদস্য অপহৃত হন। ২০২৩ সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দিকে মুক্তি দেয়। ইসরায়েল জানিয়েছে, এখনো আটজন থাই নাগরিক বন্দি রয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা