সংগৃহিত
বিনোদন

চমকে দিয়ে অম্বানীদের সম্পর্কে সারার মন্তব্য!

বিনোদন ডেস্ক: অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে নাকি অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল, অতিথিরা সবাই সেটা খেয়েও ফেলেছেন! এমনই জানিয়েছেন সারা আলি খান।

সারা আলি খান জামনগরে মুকেশ আম্বানী-নীতা আম্বানীর ছেলে অনন্ত আম্বানীর প্রাকবিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সাইফ আলি খান, কারিনা কাপুর খান, ইব্রাহিম, জেহ এবং তৈমুরের সঙ্গে সারা উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে।

তবে শুধু চিত্রতারকা হিসেবেই নয়; সারা আসলে অনন্ত-রাধিকার সঙ্গেই বড় হয়েছেন। একই স্কুলে পড়তেন তারা, ফলে অন্য একটা সম্পর্কও রয়েছে।

সম্প্রতি এক সাক্ষৎকারে সারা মুখ খুলেছেন অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান নিয়ে। চলতি বছর মার্চ মাসে অনন্ত আম্বানী ও তার দীর্ঘ দিনের বন্ধু রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

উপস্থিত ছিলেন বলিউডের তারকারা, ছিলেন সারা বিশ্বের অনেক নামিদামি মানুষ। বিলাসবহুল সেই অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ কম নয়। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় ফের একবার সারাকে জিজ্ঞাসা করা হয়, কেমন লেগেছিল তার ওই অনুষ্ঠানে গিয়ে।

এর উত্তরেই সবাইকে চমকে দিয়ে সারা বলেন, অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল। অতিথিরা তা খেয়েও ফেলেছেন। এদিক-ওদিকে ছড়িয়েছিল হীরে।

সারার অভিব্যক্তি দেখে অবশ্য বোঝা যাচ্ছিল, তিনি মজা করছেন। পরে তিনি বলেন, খুব ভালো লেগেছিল, খুবই উষ্ণ ও আন্তরিক আপ্যায়ন করেছেন তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা