ছবি সংগৃহিত
বিনোদন

ঢাকায় আসছেন নচিকেতা

বিনোদন ডেস্ক: গান শোনাতে আবারও ঢাকায় আসছেন বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। তাকে বাংলাদেশে নিয়ে আসছে আজব রেকর্ড ও আজব কারখানা।

তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ২৬ জুলাই, শুক্রবার ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে গান শোনাবেন বাংলা গানের এই কিংবদন্তি।

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, গতবার জায়গা স্বল্পতার কারণে দাদার কনসার্টে

অনেকে যেতে পারেনি। তাই আবারও আয়োজন করছি। আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, সামনে আরও কয়েকটা কনসার্ট আয়োজন করার ইচ্ছে আছে। সম্প্রতি পেশাদার সংগীত জীবনের ৩০ বছর পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তার ক্যারিয়ারের এ মাইলফলক উদযাপন আয়োজন করেছিল কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’।

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ পায়। জীবনধারার অসংখ্য জনপ্রিয় গান এসেছে এই শিল্পীর কণ্ঠে। দুই বাংলাতেই আছে তার অসংখ্য ভক্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা