বাণিজ্য

রোজা উপলক্ষে রাজধানীতে সুলভমূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে সুলভমূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সকালে রাজধানীর বাড্ডায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় উপদেষ্টা বলেন, রোজায় নিম্ন আয়ের মানুষের জন্য এ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেটসহ ২৫ টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য বিক্রি করা হবে।

প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা, তরল দুধ ৮০ টাকা লিটার, প্রতি ডজন ডিম ১১৪ টাকা ও গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

যদিও গত বছরের চেয়ে ৫০ টাকা বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। বিক্রির এ কার্যক্রম চলবে ২৮ রমজান পযন্ত। ভ্রাম্যমাণ এসব পণ্য বিক্রিতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান উপদেষ্টা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা