সংগৃহীত
বাণিজ্য

এ বছর ৬২ বার স্বর্ণের দামে সমন্বয়

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৪ সালে দেশের বাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বছরটিতে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে, দাম কমানো হয়েছে ২৭ বার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, চলতি বছরে প্রথমবার স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১৮ জানুয়ারি। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। আর সবশেষ দাম নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। ওই দিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। অর্থাৎ বছরের শুরুতে এক ভরি স্বর্ণের যে দাম নির্ধারণ করা হয় তার থেকে আরো ২৫ হাজার ৮৪৭ টাকা বেড়ে বছর শেষ হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে সবশেষ ৩০ ডিসেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সবেচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার চার টাকা কমিয়ে এক লাখ ৩২ হাজার এক টাকা নির্ধারণ করা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা কমিয়ে এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ সর্বোচ্চ এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় বিক্রি হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। আর চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের সর্বনিম্ন দাম ছিল এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ১৯ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা...

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শে...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা