সংগৃহীত
বাণিজ্য

সোনার দাম কমেছে, আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৪৮ টাকা দাম কমেছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। নতুন দাম আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৮৮ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা এক লাখ ৩৩ হাজার পাঁচ টাকা এবং ১৮ ক্যারেট এক লাখ ১৪ হাজার চার টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৩ হাজার ৬০৪ টাকা।

সোমবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা এক লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ১৫ হাজার ৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৪৭৮ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ২৪৮ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৪ টাকা দাম কমবে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা