বাণিজ্য

টিসিবির জন্য ৫০৬ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৬ কোটি ৯ লাখ টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ২৩১ কোটি ৫৯ লাখ টাকার তেল এবং ২৭৪ কোটি ৫০ লাখ টাকার মসুর ডাল কেনা হবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ১২৮ কোটি ২৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এতে প্রতি লিটার সয়াবিন তেরের দাম পড়বে ১৬০ টাকা ৩০ পয়সা। অপর এক প্রস্তাবে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬৫ লাখ লিটার রাইস ব্রান তেল ১০৩ কোটি ৩৫ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৫৯ টাকা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং এমআরটি এগ্রো প্রডাক্টস লিমিটেড থেকে এই তেল কেনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, মন্ত্রিসভা কমিটিতে তেল কেনার দুটি প্রস্তাব দেওয়ার পাশাপাশি মসুর ডাল কেনার দুটি প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। এ দুটি প্রস্তাবও অনুমোদ দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বসুন্ধরা ফুড বেভারেজ লিমিটেড এবং ফুলপুর এগ্রো সিটি থেকে ৬ হাজার মেট্রিক টন মসুরু ডাল ৬৬ কোটি ৬০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিকেজি মসুর ডালারের দাম পড়বে ১১১ টাকা।

আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২১ হাজার মেট্রিক টন মসুর ডাল স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার অনুমোদ দিয়েছে মন্ত্রিসভা কমিটি। নাবিল নাভা, বসুন্ধরা ফুড বেভারেজ, ফুলপুর এগ্রো সিটি এবং ডিআই ট্রেডার্স থেকে এই মসুর ডাল কেনা হবে। এ ক্ষেত্রে প্রতিকেজির দাম পড়বে ৯৯ টাকা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা