সংগৃহিত
বাণিজ্য

ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন

বাণিজ্য ডেস্ক: সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবার নব গঠিত পরিচালনা পর্ষদের ৩টি কমিটি গঠন করা হয়েছে।

এর মধ্যে নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক মোয়াজ্জেম হোসেন এবং অডিট কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দায়িত্ব নেওয়া নতুন চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৯১তম সভায় এ কমিটিগুলো করা হয়।

অনিয়ম ও পর্ষদের পরিচালকদের স্বেচ্ছাচারিতায় আর্থিক অবস্থার অবনতিতে থাকা ন্যাশনাল ব্যাংকে ২০১৪ সালের ৪ অক্টোবর পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ ৯ বছর ধরে ব্যাংকটিতে পর্যবেক্ষক থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন সময় অনিয়মকে প্রশ্রয় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার পরিবারের সদস্যদের দ্বন্দ্বে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

আমানতকারীদের স্বার্থরক্ষায় বিএসইসি সুপারিশে ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক আদেশে সমস্যা-জর্জরিত প্রথম প্রজন্মের ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এর পরপরই কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করে।

নতুন পর্ষদে যারা আছেন

নতুন করে যে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে। যিনি মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া পরিচালক হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, পারভিন হক সিকদার, উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান, সিকদার ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মো. সফিকুর রহমান ও উদ্যোক্তা শেয়ারধারী হিসেবে পরিচালক মোয়াজ্জেম হোসেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা