সংগৃহিত
বাণিজ্য

ট্যাক্স গাইড প্রকাশ করেছে ঢাকা চেম্বার

বাণিজ্য ডেস্ক: ব্যবসায়ী সমাজের রাজস্ব প্রদানের প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে ‘ট্যাক্স গাইড ২০২৩-২৪ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বুধবার (২৭ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ট্যাক্স গাইডটির মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)র সদস্য (কর আপিল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন এবং ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী ও মো. জুনায়েদ ইবনে আলীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, গত দুই দশকের বেশি সময় ধরে ঢাকা চেম্বার তার সদস্যদের আয়কর, ভ্যাট, কাস্টমস আইনের পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য ডিসিসিআই ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে। ‘আয়কর আইন ২০২৩-এর আলোকে এবারের ট্যাক্স গাইডে আয়কর অংশের পরিবর্তন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন, আপীল ও কর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহজে ও সাবলীলভাবে সম্পন্নে সহায়ক হবে।

তিনি বলেন, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রদানের প্রক্রিয়ার পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংস্কারের গুরুত্ব রয়েছে। ডিসিসিআইর মাঝে প্রকাশিত ট্যাক্স গাইডটি বিনামূল্যে বিতরণ করা হবে এবং অন্যান্যরা নির্ধারিত ফি-এর মাধ্যমে চেম্বার সচিবালয় হতে ক্রয় করতে পারবেন।

অনুষ্ঠানে এনবিআর সদস্য (কর আপীল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন বলেন, ঢাকা চেম্বার নিয়মিতভাবে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে, যা আয়কর প্রদানকারীদের বিশেষ সহযোগিতা প্রদান করে।

এ ধরনের উদ্যোগের জন্য তিনি ডিসিসিআইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আয়কর একটি জটিল বিষয়, দেশের করাদাতাদের সুবিধার্থে আয়কর আইন ২০২৩ বাংলায় প্রণয়ন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি-শ্রেণির করদাতাদের কর প্রদান প্রক্রিয়া বুঝতে সহায়তা করবে। প্রণীত আইনটির প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আরও যুগোপযোগী ও কর বান্ধব আইনে পরিণত হবে।

ইকবাল হোসেন আরও বলেন, রাজস্ব আমাদের অর্থনীতির অন্যতম নিয়ামক এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রয়োজনীয় রাজস্ব আহরণের লক্ষ্যে দেশের রাজস্ব কাঠামোতে অটোমেশন ব্যবস্থা নিশ্চিতকরণে এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা