ছবি-সংগৃহীত
বাণিজ্য

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত

বাণিজ্য ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.।

১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষে ব্যাংকের পক্ষে সকাল ৭টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।

দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকগণ, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও শেখ রাসেল দিবস পালনের অংশ হিসেবে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে বিকেলে তাঁর জীবনীভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা