সংগৃহিত
খেলা

দলের জন্য দোয়া চাইলেন অধিনায়ক শান্ত

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের সামনে আরও একটি বিশ্বকাপ। যে কারণে, নতুন করে আলোচনায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে কি ভারত বিশ্বকাপের হতাশা কাটিয়ে তুলতে পারবে বাংলাদেশ?

এমন নানা প্রশ্ন নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে নানা বিষয়ে সাংবাদিককের প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ গতকাল রোববার (২১ এপ্রিল) দলের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন টাইগার অধিনায়ক।

বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে গত শনিবার দেশের ক্রীড়াতীর্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্রাকে বিশেষ রানিং টেস্টের আয়োজন করে বিসিবি। সেখানে ছিলেন তিন ফরম্যাট-টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা।

এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অবস্থিত ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শান্তকে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করে।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন শান্ত। সেখানে নিজের ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ের কথা তুলে ধরেন বাঁহাতি এই ব্যাটার। কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করেন টাইগার অধিনায়ক, সেটিও গণমাধ্যমের সামনে উঠে আসে। এক পর্যায়ে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান শান্ত।

শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে। কিন্তু আমি কখনও ঘাবড়ে যাইনি যে, আমি ভালো করছি না। আমার যে পরিকল্পনা থাকে, আমি আমার কাজের জায়গা থেকে কতটুকু সৎ, আমি কাজটা কতটুকু সৎভাবে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস- এই জিনিসটা সবসময় খেয়াল রাখি।’

শান্ত আরও বলেন, ‘অতীতের যেই খারাপ সময়গুলো ছিল, ওই সময়ে একটা জিনিসই চিন্তা করেছি যে, আমি আমার কাজটা ঠিকমতো করছি। আমি আমাকে বিশ্বাস করি যে, এই জায়গাটায় আমি উপযুক্ত। ওই বিশ্বাস থেকে আজকে যতটুকু আসতে পেরেছি। কিন্তু এখনও আমার কাছে মনে হয় যে, অনেক দূর যাওয়া বাকি। সুতরাং সবার কাছ থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন। বিশেষ করে বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন। যেন আমরা ভালো করতে পারি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা