সংগৃহিত
খেলা

নির্বাচনের প্রচারণায় মাগুরায় মাশরাফি

ক্রীড়া ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতির ময়দানে নামা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেলেন মাশরাফি বিন মোর্ত্তজা। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক টাইগার এই অধিনায়ক।

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অপরদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বাইশগজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই।

এর আগেও অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি এবং সাকিবও বলেছিলেন তার এলাকাকে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সাথে দেখা করতে।

সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেন, যে পারে সে সব পারে।

অন্যদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গতকাল (বুধবার) সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না, এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও এবং ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা