সংগৃহিত
খেলা

সফল অস্ত্রোপচার শেষে আইসিইউতে সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক: ৬ ঘণ্টা টানা অস্ত্রোপচার টেবিলে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। অবশেষে সফলভাবে অস্ত্রোপচার শেষ হলো তার। এরপর নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাখা হয়েছে আইসিইউতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় বাফুফে সভাপতিকে। আনুষ্ঠানিকতা সেরে তার অস্ত্রোপচার শুরু হয় সকাল ১০টার দিকে। বিকাল ৪টা পর্যন্ত টানা অস্ত্রোপচার করা হয়।

সূত্র জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে শেষ করার পর কাজী সালাউদ্দিনকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

তবে কাজী সালাউদ্দিনের শরীর অস্ত্রোপচারের উপযুক্ত করতে বেশ কিছুদিন সময় নিয়েছেন তারা। সুগার, রক্তচাপ, কাশি ছিল তার। সবকিছু নিয়ন্ত্রণে আনতে ডাক্তাররা অপেক্ষায় ছিলেন।

বিদেশে নিয়ে সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকায়ই অস্ত্রোপচারে সম্মতি দেন তার পরিবারের সদস্যরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা