সংগৃহিত
খেলা

দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছে নারী দল

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ২১৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগেরটি ছিল ২০১৮ সালে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৫৪ রানের। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ওয়ানডে ১১৯ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। ১-১ সমতা নিয়ে বেনোনিতে সিরিজ নির্ধারনী ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে ২৫৩ বলে ২৪৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। বাংলাদেশের বিপক্ষেও যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের রেকর্ড।

৪৩তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জুটি ভাঙ্গেন পেসার মারুফা আকতার। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেওয়া উলভার্টকে ১২৬ রানে আউট করেন মারুফা। আউট হওয়ার আগে ১৩৪ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কার ইনিংস খেলেন উলভার্ট।

পরের ওভারে ব্রিটসকে শিকার করেন আরেক পেসার রিতু মনি। প্রথম সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কায় ১২৪ বলে ১১৮ রান করেন ব্রিটস।

দলীয় ২৫১ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর শেষদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ এনে দেন অ্যানেকে বোশ ও সুনে লুস।বোশ ১৯ বলে অপরাজিত ২৮ ও লুস ১৭ বলে ৩৪ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২টি, মারুফা ও রিতু ১টি করে উইকেট নেন।

৩১৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে দলী ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

শুরুর ধাক্কা মিডল অর্ডার ব্যাটাররা সামলে উঠতে না পারলে ৩১ দশমিক ১ ওভারে ১০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু। এছাড়া ফাহিমা খাতুন ১৫ ও নাহিদা আকতার ১১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও আয়াবঙ্গা খাকা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রিটস।

ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা