সংগৃহিত
খেলা

ইংলিশ অলরাউন্ডার চার ম্যাচ নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারান চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার আগে আম্পায়ারের সঙ্গে সংক্ষুব্ধ আচরণ করে এই নিষেধাজ্ঞা পান তিনি। মূলত আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি লঙ্ঘণ করেন।

গত ১১ ডিসেম্বর সিডনি সিক্সার্স ও হোবার্ট হ্যারিকান্সের ম্যাচ শুরুর পূর্বে ঘটনাটি ঘটেছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ সময় চতুর্থ আম্পায়ার টমকে পিচের মধ্যে দিয়ে হাঁটতে নিষেধ করেন। তখন তিনি রান-আপ প্র্যাকটিস করছিলেন। আম্পায়ার বলার পর তিনি অন্য উইকেটে গিয়ে রান-আপ প্র্যাকটিস শুরু করেন। এবার সেখানে গিয়েও আম্পায়ার তাকে নিষেধ করেন। তাতে ক্ষেপে যান টম। এরপর ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের বরাবর বোলিং রান-আপ নিয়ে দ্রুতবেগে দৌড়ে যান। আম্পায়ার কোনোরকমে পাশ কাটিয়ে তার সঙ্গে সংঘর্ষ এড়ান।

এই আচরণের মাধ্যমে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল-৩ লঙ্ঘন করেন। তাতে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।

অবশ্য সিডনি সিক্সার্স তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা