সংগৃহীত
খেলা

নারীদের টেস্টে বড় জয়ের রেকর্ড ভারতের

ক্রীড়া প্রতিবেদক: ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এর আগে কখনও জিততে পারেনি ভারতীয় নারী দল। হোমে ১৫তম টেস্টে এসে ধরা দিলো সাফল্য। সেটাও আবার যেনতেনভাবে নয়। একেবারে রেকর্ড গড়ে!

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের একমাত্র টেস্টে ইংল্যান্ডকে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। রানের হিসেবে নারী টেস্টে এটিই সবচেয়ে বড় জয়।

এর আগে এই রেকর্ডটি দখলে ছিল শ্রীলঙ্কার। ১৯৯৮ সালে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রানে জিতেছিল শ্রীলঙ্কা নারী দল। ২৫ বছর পর সেই রেকর্ড ভাঙলো।

ইতিহাসগড়া এই টেস্টে ইংল্যান্ডকে দুইদিনেই হারিয়ে দিয়েছে ভারত। অলরাউন্ড পারফরম্যান্সে ঐতিহাসিক এই জয়ের কারিগর দীপ্তি শর্মা।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। ভারতের প্রথম ৯ ব্যাটারের সবাই দুই অংক ছুঁয়েছেন। চারজন করেছেন ফিফটি। তারা হলেন-সাথিশা সুভা (৬৯), জেমিমাহ রদ্রিগেজ (৬৮), জাস্তিকা ভাটিয়া (৬৬) এবং দীপ্তি শর্মা (৬৭)।

জবাবে দীপ্তি শর্মার তোপের সামনে ন্যাট স্কিভার-ব্রুনট (৫৯) ছাড়া ইংল্যান্ডের কেউই দাঁড়াতে পারেননি। ৩৫.৩ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস। দীপ্তি শর্মা মাত্র ৭ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট।

তবে ২৯২ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও ইংল্যান্ডকে ফলোঅন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এবারও দীপ্তি শর্মার ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রানের। দীপ্তি শর্মার অফস্পিনে দ্বিতীয় ইনিংসে ২৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় ইংলিশরা।

দীপ্তি ৩২ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার করেন পূজা ভাস্ত্রাকার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা