সংগৃহীত
খেলা
যুব এশিয়া কাপ

শিরোপার খোঁজে কাল মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: যুব এশিয়া কাপের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। গতকাল (শুক্রবার) সেমিফাইনালের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। আগামীকালকের (১৭ ডিসেম্বর) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। যারা সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে।

দশম আসরের ফাইনালে কাল যে দলই শিরোপা জিতুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে টুর্নামেন্টটি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায়।

এবারের আগে একবারই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। ২০১৯ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় টিম টাইগার্স। তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না ইয়াং টাইগার্সরা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত। যে কারণে শিরোপা হাতছাড়া করতে চায় না তারাও।

১৯৮৯ সালে বাংলাদেশে যুব এশিয়া কাপের অভিষেক আসর বসেছিল। প্রথম আসরেই শিরোপা জিতে নেয় ভারত। এরপর কেবল ২০১৭ আসরে শিরোপা হাতছাড়া করেছে টিম ইন্ডিয়ার যুবারা। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় আফগানিস্তান। এ ছাড়া প্রতি আসরেই একচ্ছত্র আধিপত্য ছিল ভারতের। রেকর্ড আটবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

চলমান আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও তাদের বিপক্ষে ফেবারিট হিসেবে খেলতে নামবে লাল-সবুজের দল।

এদিকে, এক ভিডিও বার্তায় ইয়াং টাইগার্সদের শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন ক্রিকেটাররা। সেখান থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাইকে অভিনন্দন। তোমরা খুবই ভালো খেলেছো। কোচিং স্টাফসহ সবার অনেক পরিশ্রমে বাংলাদেশ দল ভালো একটা জায়গায় আছে। আর একটি ধাপ বাকি। এখানে কীভাবে ভালো খেলে বাংলাদেশকে আমরা ট্রফি উপহার দিতে পারি। গত কয়েক মাস তোমরা অনেক পরিশ্রম করেছো। ফাইনালের জন্য শুভকামনা। আশা করছি সেখানেও তোমরা অনেক ভালো ক্রিকেট খেলবে।’

ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপ জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি কখনও এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের ফাইনালে আমরা হেরেছিলাম। আশা করি তোমরা এবার এশিয়া কাপের ফাইনালটা জিতবে ইনশাল্লাহ।’ এদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘অভিনন্দন ইয়াং টাইগার্স। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসব।’

ম্যাচটি কোথায় দেখবেন:

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টটির সব ম্যাচ লাইভ দেখার সুযোগ রয়েছে। লাইভ লিংক এখানে

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা