সংগৃহীত
খেলা

শান্ত-তাইজুলের প্রশংসায় প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫০ রানের জয়ের মূল কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। ধারনা করা হচ্ছে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও দলের প্রধান অস্ত্র হবেন শান্ত-তাইজুল।

প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩৭ এবং ১০৫ করেন শান্ত। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরির নজির গড়েন তিনি। বল হাতে ১৮৪ রানে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম।

শান্তর অধিনায়কত্বে খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ যথার্থ সম্মানের সাথেই শান্ত সর্তীর্থদের আদেশ দিয়েছে, মানসম্মত পারফরমেন্স প্রত্যাশা করেছে।’

হাথুরু আরও বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা দু’টি আলাদা বিষয়। অধিনায়ক হিসেবে দারুণ করেছে সে। দারুন কৌশলী ছিল সে। বেশির ভাগ সময়ই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পেরেছে । ফিল্ডিং সাজানোও ছিল খুব ভালো। কখনও কখনও চিরাচরিত নিয়মের বাইরে হলে খুবই কার্যকর ছিলো।’

তিনি আরও বলেন, ‘শান্তর নেতৃত্ব ছিলো চমৎকার। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে সে। যথাযথ সম্মানের সাথেই (সতীর্থদের) আদেশ দিয়েছে এবং তাদের কাছ থেকে মানসম্পন্ন পারফরমেন্স পেয়েছে। আমার মনে হয়, তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে অধিনায়ক থাকবে কি না, সেটি বোর্ডের সিদ্ধান্ত। যথা সময়ে বোর্ডই সিদ্ধান্ত নিবে।’

শান্তর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের ছায়ায় ঢাকা পড়া মোমিনুল হকেরও প্রশংসা করেছেন হাথুরুসিংহে, ‘ম্যাচটি জয়ের জন্য দ্বিতীয় ইনিংসের আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল। আমরা দু’টি ৯০এর বেশি রানের জুটি গড়েছি। দু’টিতেই ছিলো মোমিনুল। প্রথম ইনিংসে আমরা একটু বেশি রান করতে পারতাম কিন্তু উইকেট ভালো হলে আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি তখনই এমনটা করতে পারবেন, যখন এটি আপনার পক্ষে যাবে, আবার এটি কখনও কখনও আপনার বিরুদ্ধেও যেতে পারে। আমরা কন্ডিশন এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। দুই ইনিংসে দলের পারফরমেন্সে আমি খুশি।’

দলে সাকিব আল হাসানের ছায়ায় থাকা সত্বেও নিজেকে উজার করে দেওয়া তাইজুলের প্রশংসা করেছেন হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ তাইজুল। বিশ্বমানের খেলোয়াড়ের ছায়ায় খেলেন বলে তার উপর আলো পড়ে না। বেশিরভাগ ম্যাচেই তাকে পাশর্^ চরিত্র হিসেবে খেলতে হয়েছে। তার রেকর্ড অসাধারণ। প্রায় ২শ উইকেট আছে তার। খুব ধারাবাহিক সে। এই টেস্টে দারুণ পরিপক্কতা দেখিয়েছে। টেকনিক্যালই রঙ্গনা হেরাথ তাকে নিয়ে বেশ ভাল কাজ করছেন। আমি মনে করি লম্বা সময় বাংলাদেশকে সেবা দিতে পারবে তাইজুল।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা