খেলা

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন টিম ডেভিড। শুক্রবার (২৫ জুলাই) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিনি এই রেকর্ড গড়েন মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে। বিস্ময়কর ব্যাপার হলো, এই ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেলের ধার নেওয়া ব্যাট দিয়ে।

ডেভিডের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৫ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ছয় উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই ইনিংসে ডেভিড আরও একটি রেকর্ড গড়েন। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দেন মারকাস স্টয়নিস ও ট্র্যাভিস হেডের ১৭ বলের আগের রেকর্ড।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল জশ ইংলিসের। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে শতক করেছিলেন তিনি। টিম ডেভিডের এই সেঞ্চুরি পেছনে ফেলল সেটাকেও।

সে ইনিংস শেষে ডেভিড বোমাটা ফাটান। জানান যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন, তাদেরই খেলোয়াড় আন্দ্রে রাসেলের ব্যাট ছিল সেটা।

তিনি বলেন, ‘আমি প্রায় এক বছর ধরে রাসেলের ব্যাটটি সঙ্গে করে নিয়ে ঘুরছি। আজ মনে হলো এটিই সঠিক সময় তা ব্যবহার করার। অনেক সময় ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি, এখন শট নির্বাচনের দিকেও মনোযোগ দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলা দারুণ উপভোগ করছিলাম। কিছুদিন বিশ্রাম নিতে পেরেছিলাম, নিজের শরীরটাও ঠিকঠাক করে নিয়েছিলাম। ভাবিনি শতকের সুযোগ পাবো, তাই খুব খুশি লাগছে। উইকেটটা ভালো ছিল, সঙ্গে ছোট বাউন্ডারি। তাই নিজের শক্তির দিকগুলোতেই ভরসা রেখেছিলাম।’

ওয়ার্নার পার্কে খেলার অভিজ্ঞতা আগেই ছিল টিম ডেভিডের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলে সেই অভিজ্ঞতাই কাজে দিয়েছে তার। ডেভিড বলেন, ‘ওয়ার্নার পার্কে ব্যাটিং করতে ভালো লাগে। এখানে আগেও খেলেছি সিপিএলে, তাই কন্ডিশনটা চেনা ছিল।’

ক্যারিবীয় লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ডেভিড, ব্যাটটাও ছিল ক্যারিবিয়ান একজনেরই। এ যেন দুধ-কলা দিয়ে কালসাপই পুষেছিল ওয়েস্ট ইন্ডিজ!

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা