জাতীয়

এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৪ মার্চ) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন মনে করে— সরকার ইসির সঙ্গে আলোচনা না করে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না। কেন এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি, সে বিষয়ে সরকারকে লিখিতভাবে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে। এমন সময় সরকার হঠাৎ করে এনআইডি স্থানান্তরের কোনও সিদ্ধান্ত নেবে বলে কমিশন মনে করে না।’

এদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানান, সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষা করে এনআইডি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘একটি সুবিধাবাদী গোষ্ঠী এই পরিবর্তনের জন্য প্রভাব বিস্তার করছে। আমরা সিইসিকে জানিয়েছি, এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকতে হবে। অন্যথায়, ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে।’

জানা গেছে, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সেবা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন’ নামে একটি স্বায়ত্তশাসিত কমিশন গঠন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ, এনআইডি এবং পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়ায় যাতে অপ্রয়োজনীয় জটিলতা ও জনদুর্ভোগ না হয়, সে লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের আওতার বাইরে এনে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা