রাজধানীর লালমাটিয়ায় যেখানে গত শনিবার দুই নারীর ওপর নির্যাতন চালানো হয়েছে, সেই জায়গায় আজকে প্রতিবাদ সমাবেশ করেছেন নারীরা । ছবি: সংগৃহীত
জাতীয়
লালমাটিয়ায় তরুণীকে মারধরের প্রতিবাদ

‘অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই (যৌক্তিকতা দেওয়া) করার অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করেছে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’।

আজ সোমবার রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব’ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বক্তব্যে বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ‘মবের’ উস্কানিদাতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, ‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদেরকে শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?’

শনিবার সন্ধ্যায় দুই তরুণী আক্রান্ত হয়েছিলেন ধূমপান করা নিয়ে। ধূমপান করায় তাঁদের ওপর চড়াও হওয়া এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার ফেসবুকে অনেকে প্রতিবাদ জানান।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি তাঁরা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তাঁরা (লোকেরা) বাধা দেওয়ায়, তাঁদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেন আজকের প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া নারীরা। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন তাঁরা।

সমাবেশের আগে আড়ংয়ের পেছনের সড়ক থেকে একটি মিছিল লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সাথে’, ‘অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে’ ইত্যাদি স্লোগান দেন নারীরা।

অনেকের হাতে ‘স্লাটশেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা