ছবি: সংগৃহীত
জাতীয়

গাজীপুরে বিক্ষোভ সমাবেশে হাসনাত ও সারজিস

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। বিক্ষোভে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রাজবাড়ি উপজেলায় প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। তারা হামলার শিকার হয়েছে অথচ প্রশাসনের কেউ তাদের সাহায্য করেনি। এজন্য নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর পুলিশ সদস্যদের বহিষ্কার করতে হবে। নতুন করে তরুণদের নিয়োগ দিতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের অফিসসহ যেখানেই তাদের অবস্থান আছে, সেখানেই অভিযান চালিয়ে সিলগালা করতে হবে।

পরে দুপুর আড়াইটার দিকে তাদের সঙ্গে যোগ দেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ের বিক্ষোভকারীদের সঙ্গে মাটিতেই বসে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুই নেতা। এসময় বিক্ষোভকারীরা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘ছাত্রলীগের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, গাজীপুরে মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সাবেক মন্ত্রীর স্বজন ও অনুসারীদের হামলার শিকার হয়ে ছাত্র-জনতার ২০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা