সংগৃহীত
জাতীয়

এবছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। এবছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জাপানের ব্রডকাস্টিং করপোরেশনকে (এনএইচকে) দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে বলেও মনে করেন তিনি।

৫ আগস্ট পরবর্তী সময়ে যে পরিস্থিতিতে ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদে বসেছিলেন সেই সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করে, আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটি সম্পূর্ণ বিধ্বস্ত একটি সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুই বিধ্বস্ত ছিল।

প্রধান উপদেষ্টা আশা করেন যে দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। গত বছরের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

ড. ইউনূস বলেন, তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে বিশ্বকে তা জানিয়ে দেওয়া। তাই আমাদের মনে সেই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং দেখা যাক আমরা কীভাবে এগিয়ে যাই।

তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা