জাতীয়

আলোচিত নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে পরিবারের কাছে হস্তান্তর

ব্যাপক আলোচিত-সমালোচিত নিখোঁজ স্কুলছাত্রী আরিবা ইসলাম সুবাকে নিরাপদে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আদাবর থানা কতৃপক্ষ ভুক্তভোগীর বাবা মো. রাজিবুল হাসানের হাতে তাকে হস্তান্তর করে।

গত রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুরের আদাবর থানার জাপান গার্ডেন সিটি, টোকিও স্কয়ার মার্কেটের সামনে থেকে সুবা নিখোঁজ হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরের দিন অর্থাৎ সোমবার নওগাঁ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ভুক্তভোগী সুবাকে আদাবর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানায়, টিকটকের মাধ্যমে একটি ছেলের সঙ্গে তার পূর্ব পরিচয়ের সূত্র ধরে সে নওগাঁ জেলায় গিয়েছিল।

পরবর্তীতে ভিকটিমের পিতা রাজিবুল হাসান লিখিতভাবে জানান যে, মেয়ে হারানোর বিষয়ে তিনি কোন অভিযোগ বা মামলা মোকদ্দমা করবেন না। তিনি তার মেয়েকে সম্পূর্ন সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন। মামলা ব্যাতীত তিনি তার মেয়েকে নিজ জিম্মায় ফিরে পেতে চান।

অতপর আদাবর থানার জিডি নং-২৯৭ অনুযায়ী ভুক্তভোগীকে সাক্ষীদের উপস্থিতিতে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধা...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ওপেনএআই বটের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বি...

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা