ছবি: সংগৃহীত
জাতীয়
আহত পুলিশ সদস্য

যাত্রাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ি এলাকার দয়গঞ্জে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চলকরা। এর ফলে ওই এলাকার সড়কে তৈরি হয় তীব্র যানজট। পুলিশ তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুলিশের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রিকশা চলকরা অবরোধ শুরু করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ গণমাধ্যমকে বলেন, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে চালকরা। পরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো আক্রমণ চালায়। এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। তবে সুযোগ পেলেই মূল সড়কে দাপিয়ে বেড়ায় এসব রিকশা। বিশেষ করে সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে এবং দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এসব ব্যাটারিচালিত রিকশা প্রধান সড়কগুলোতে চলাচল শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা